Sylhet Today 24 PRINT

বালাগঞ্জ ও ওসমানীনগরে শেষ মুহুর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

দেবব্রত চৌধুরী লিটন, বালাগঞ্জ-ওসমানীনগর থেকে ফিরে |  ২৬ মে, ২০১৬

আগামী ২৮ মে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৫দফায় সিলেটের বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলায় অনুষ্ঠিত হবে ভোট গ্রহন। এই নির্বাচন উপলক্ষে বালাগঞ্জ উপজেলার ৬ ইউপি ও ওসমানীনগর উপজেলার ৮ ইউপি চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীরা এখন শেষ মুহুর্তের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। ঘুরছেন ভোটারদের বাড়ি বাড়ি। মঙ্গলবার উপজেলা ২ টিতে ঘুরে দেখা গেছে ভোটের আমেজ বিরাজ করছে পুরো এলাকাজুড়ে।

বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ ইউপিতে চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী হয়েছেন। এদের মধে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী মো. আব্দুল মতিন, একই
দলের বিদ্রোহী প্রার্থী ঘোড়া প্রতীকে মো.আসিক মিয়া, আনারস প্রতীক নিয়ে শাহ্ জুনাব আলী ও অটোরিক্সা প্রতীক নিয়ে শেখ মো. মঞ্জুরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ইউপিতে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মো.আব্দুল মুনিম, একই দলের বিদ্রোহী প্রার্থী চশমা প্রতীক নিয়ে শেখ জামাল আহমদ খলকু, লাঙ্গল প্রতীক নিয়ে মো. মোক্তার মিয়া, টেলিফোন প্রতীক নিয়ে মো. আব্দুল রহিম।

বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউপিতে ৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ইউপিতে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী মুজিবুর রহমান, আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে হিমাংশু রঞ্জন দাস, একই দলের বিদ্রোহী প্রার্থী চশমা প্রতীকে আজমল রউফ বেগ, আনারস প্রতীকে দেলওয়ার আল হোসাইন ও ঘোড়া প্রতীকে মাও.মোহাম্মদ আশিকুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলার বোয়ালজুড় ইউপিতে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আনহার মিয়া, ধানের শীষ প্রতীক নিয়ে মো.শেখ আলাউদ্দিন রিপন ও আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ আব্দুল জলিল।

বালাগঞ্জের পূর্ব পৈলনপুর ইউপিতে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ইউপিতে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন বিএনপির প্রার্থী মো. নজরুল ইসলাম, নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী মো আব্দুল মতিন, একই দলের মনোনয়ন বঞ্চিত বর্তমান চেয়ারম্যান মো. সান উল্লা ঘোড়া প্রতীক নিয়ে লড়ছেন। এই ইউপিতে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে শেখ মো. শফিউল আলম ও স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে মো. মিছবা উদ্দিন মিছলু চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলার দেওয়ানবাজার ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে আব্দুল কাদির, বিএনপির ধানের শীষ প্রতীকে নাজমুল আলম ও মটর সাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী রাজু মিয়া।

বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউপিতে চেয়ারম্যান পদে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ইউপিতে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাজী মো. আমিরুল ইসলাম, একই দলের বিদ্রোহী প্রার্থী ঘোড়া প্রতীকে মো. আজমল আলী ও চশমা প্রতীকে মো. নাসির উদ্দিন। ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী মো.লুৎফুর রহমান ও আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে, ওসমানী নগর উপজেলা পরিষদ গঠনের পর এবারই প্রথম এই উপজেলার ৮ ইউপিতে নির্বাচন হওয়ায় এখানকার ভোটারদের উচ্ছ্বাসটা যেন খানিকটা বেশি।

এই উপজেলার ১ নং উমরপুর ইউপিতে মোট ৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ইউপিতে বিএনপির প্রার্থী এইচ. এম.রায়হান আহমদ, আওয়ামী লীগের নৌকা প্রতীকে মো. গোলাম কিবরিয়া, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে মো. আজিজুর রহমান, মোটর সাইকেল প্রতীকে আলহাজ্ব মো. বদরুল আলম (আবদাল মিয়া) ও ঘোড়া প্রতীকে আব্দুছ ছালাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ওসমানী নগর উপজেলার ২ নং সাদিপুর ইউপিতে ধানের শীষ প্রতীকে মো. আব্দুর রব, নৌকা প্রতীকে কবির উদ্দিন আহমদ, লাঙ্গল প্রতীকে আ. রহিম ও ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুল ছালিক চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলার ৩ নং পশ্চিম পৈলনপুর ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকে শেরওয়ান আহমদ, বিএনপির ধানের শীষ প্রতীকে কয়েছ আহমদ চৌধুরী, জাতীয় পার্টির শেখ আব্দুল মালিক, ঘোড়া প্রতীকে তাজিবুর রহমান কিলু ও আনারস প্রতীকে আব্দুল হাফিজ (এ. মতিন) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

৪ নং বুরুঙ্গাবাজার ইউপিতে নৌকা প্রতীক নিয়ে মকদ্দছ আলী ধানের শীষ প্রতীক নিয়ে সাজ্জাদুর রহমান ও আনারস প্রতীক নিয়ে এ.জি খালেদ আহমদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

৫ নং গোয়ালাবাজার ইউপিতে নৌকা প্রতীক নিয়ে পীর মো. মজনু মিয়া, ধানের শীষ প্রতীক নিয়ে সৈয়দ কওছর আহমদ, ঘোড়া প্রতীকে মো. আতাউর রহমান (মানিক), আনারস প্রতীকে মো. আনহার মিয়া চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

৬ নং তাজপুর ইউপিতে নৌকা প্রতীক নিয়ে অরুনোদয় পাল, ধানের শীষ প্রতীক নিয়ে ইমরান রব্বানী, লাঙ্গল প্রতীক নিয়ে আশরাফ মিয়া ও ঘোড়া প্রতীক নিয়ে এনামুল হক পীর চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলার ৭ নং দয়ামীর ইউপিতে চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদ্বন্দ্বিতা কারী চেয়ারম্যান প্রার্থীরা হলেন, নৌকা প্রতীকে আব্দুল হামিদ, ধানের শীষ প্রতীকে এস.টি.এম ফকরউদ্দিন, লাঙ্গল প্রতীকে ছৈদুল ইসলাম, আনারস প্রতীকে নুরউদ্দিন আহমদ নুনু ও মো. আব্দুস ছালাম।

৮ নং উসমানপুর ইউপিতে ধানের শীষ প্রতীকে মুক্তার আহমদ বকুল, নৌকা প্রতীকে নেফা মিয়া, লাঙ্গল প্রতীকে কাজী তুহেল আহমদ, মোটর সাইকেল প্রতীকে ওলিউর রহমান ও আনারস প্রতীকে ময়নুল আজাদ ফারুক চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.