Sylhet Today 24 PRINT

৮ম শ্রেণীর ছাত্র রায়হানের উপর নির্যাতনের প্রতিবাদে নগরীতে মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ২৬ মে, ২০১৬

সিলেট নগরীর নেহারীপাড়ায় কুখ্যাত সন্ত্রাসী, শওকত-এনাম গংদের হাতে চরমভাবে নির্যাতিত অষ্টম শ্রেণীর ছাত্র রায়হানের উপর অমানবিক নির্যাতনের প্রতিবাদে ও আসামীদের দ্রুত গ্রেফতারের দাবীতে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে নগরীর কোর্ট পয়েন্টে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। 

 বৃহস্পতিবার নগরীর কোর্ট পয়েন্টে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।  

এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট মহানগর শাখার সভাপতি রেহানা ফারুক শিরিনের সভাপতিত্বে ও সংগঠনের জেলা শাখার সভাপতি কাউন্সিলার শামীমা স্বাধীন এর পরিচালনায় বক্তব্য রাখেন ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ তুরন মিয়া, মহানগর যুবলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, শিক্ষক সমিতির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মোঃ ওয়াইছ মিয়া, মহানগর কৃষক দলের সভাপতি আব্দুল মান্নান পুতুল, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন মহানগরের প্রশাসনিক কর্মকর্তা মুমিনুর রহমান জনি, জাসাস নেতা কয়েছ, নুরানী সমাজ কল্যাণ সংস্থার সহ সভাপতি গাজিম খান, সমাজ সেবক আশফাক আহমদ বাপ্পি, ইমরান শেখ, নারী নেত্রী ও নির্যাতিত রায়হান এর মা ফাতেমা জান্নাত, রোকশানা বেগম, সুমি বেগম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ট সিলেট জেলা সহ সভাপতি মাও. গাজী মোঃ সিরাজুল ইসলাম সুরকী, রানু বেগম।

এছাড়া অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, সেক্টর কমান্ডার ফোরাম নেতা বাহারুল ইসলাম বাহার প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ৮ম শ্রেণীর ছাত্র রায়হানকে প্রাণে মারার উদ্দেশ্যে যেসব সন্ত্রাসীরা এ অমানবিক কাজ করেছে তাদেরকে এখন পর্যন্ত পুলিশ প্রশাসন রহস্যজন কারনে গ্রেফতার করে নি। যদি ২৪ ঘন্টার মধ্যে এসব সন্ত্রাসীদের গ্রেফতার করা না হয় তাহলে এই সময়ের পর থেকে সিলেটের সর্বস্থরের জনসাধারণকে নিয়ে কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে।

মানববন্ধন থেকে রায়হানের উপর নির্যাতনকারীদের দ্রুত গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.