Sylhet Today 24 PRINT

উপশহরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বাসায় আগুন

নিজস্ব প্রতিবেদক |  ২৬ মে, ২০১৬

নগরীর উপশহরে অগ্নিকান্ডে একটি বাসার মালামাল পুড়ে গেছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপশহরের ডি ব্লক ৩২ নং রোডের ১নং বাসায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এই বাসার বাসিন্দা জামাল হোসেন বলেন, ড্রইং রুমে শোকেজের উপর টিভি রাখা ছিল। এখান থেকেই আগুনের সূত্রপাত। আগুনে টিভি সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া বইসহ আরো কিছু আসবাবপত্র পুড়ে যায়। এতে আনুমানিক ক্ষতির পরিমাণ ৫০ হাজার টাকা বলে জানান তিনি।

জামাল হোসেন  সিলেট শিক্ষা বোর্ড চেয়ারম্যানের গাড়িচালক হিসেবে কর্মরত।

তবে আগুন লাগার সাথে সাথেই থাকা আইপিএস বিচ্ছিন্ন করে ফেলায় আগুন সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।

ফায়ার সার্ভিস কর্মী আসার আগেই আগুন নিভিয়ে ফেলেন বাসায় অবস্থানরত মানুষেরা।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা নুরউল ইসলাম বলেন, এই বাসার বৈদ্যুতিক তারগুলো অনেক পুরাতন হওয়ার কারনেই আগুনের সূত্রপাত। বাসায় ভেতরে রুমের চতুর্দিকে মাকড়সার জাল থাকায় আগুন বিস্তার লাভ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.