Sylhet Today 24 PRINT

বড়লেখায় ‘সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ক সভা’

বড়লেখা প্রতিনিধি |  ২৬ মে, ২০১৬

মৌলভীবাজারের বড়লেখায় সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগনকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়ন পরিষদ হলরুমে জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা ভারপ্রাপ্ত মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, জেলা তথ্য অফিসার ইমরানুল হাসান, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস।

আলোচনা সভায় বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়ন, সাফল্য ও সম্ভাবনাকে তুলে ধরেন।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সাংবাদিক লিটন শরীফ, মিজানুর রহমান, রুয়েল কামাল, জালাল আহমদ, তপন কুমার দাস প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.