Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৬ মে, ২০১৬

হবিগঞ্জ শহরে ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। বুধবার দুপুরে পৌরসভা ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান শুরু করা হয়।

এ সময় সদর থানার সামনে থেকে চৌধুরী বাজার পর্যন্ত অর্ধশতাধিক অবৈধ স্থাপনা ও বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে।

পৌরসভা কর্তৃপক্ষ জানায়, শহরের প্রধান সড়কের পাশে ফুটপাত দখল করে দীর্ঘদিন ধরে অসংখ্য অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। অনেকেই ফুটপাত দখল করে বিলবোর্ড লাগিয়েছেন। ফলে শহরে যানজট সৃষ্টি হওয়ার পাশাপাশি প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে।

এ অবস্থায় তারা বুধবার থেকে এসব স্থাপনা ও বিলবোর্ড উচ্ছেদ অভিযানে নামেন। উচ্ছেদ করা বিলবোর্ড ও স্থাপনাগুলো পৌরসভার গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে। অভিযানকালে পুলিশ ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় পৌর কর্তৃপক্ষ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.