Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ছুরিকাহতে ছাত্রলীগ নেতা নিহত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানে মোবাইলের সিমকার্ড নিয়ে কথাকাটির এক পর্যায়ে ধারালো ছুরিকাহতে স্থানীয় ছাত্রলীগ নেতা গোপাল অলমিক (১৮) নামে এক চা শ্রমিক সন্তান নিহত হয়েছেন।

শ্রীমঙ্গল সংবাদদাতা |  ১১ মার্চ, ২০১৫

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানে মোবাইলের সিমকার্ড নিয়ে কথাকাটির এক পর্যায়ে ধারালো ছুরিকাহতে স্থানীয় ছাত্রলীগ নেতা গোপাল অলমিক (১৮) নামে এক চা শ্রমিক সন্তান নিহত হয়েছেন। এ ঘটনায় বাগানে চরম উত্তেজনা বিরাজ করছে। নিহত গোপাল অলমিক পাত্রখোলা চা বাগানের বাজার লাইন এলাকার মৃত আপানা অলমিকের ছেলে। সে শ্রীমঙ্গল সরকারী কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্র ও মাধবপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাত্রখোলা বাজার লাইনের মোবাইলের সিমকার্ড নিয়ে কথাকাটির এক পর্যায়ে পাত্রখোলা চা বাগানের বাজার লাইনের রাস্তায় পলিয়া মাদ্রাজী (৩৪) নামে এক ব্যক্তি ছাত্রলীগ নেতা গোপাল অলমিক (১৮) কে ধারালো ছুরি দিয়ে বুকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এদিকে ঘটনার খবর পেয়ে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনের নের্তৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
    পাত্রখোলা চা বাগান পঞ্চায়েত সভাপতি দেবাশীষ চক্রবর্তী ঘটনার বলেন, পালিয়া মাদ্রাজী ঢাকায় শাহ সিমেন্ট ফ্যাক্টরীতে চাকুরী করে। ফাগুয়ায় (হুলি) ছুটি উপলক্ষে সে কিছুদিন আগে বাগানে এসেছিল। মোবাইলের সিমকার্ড নিয়ে দুজনের মধ্যে কথাকাটির একপর্যায়ে পালিয়া মাদ্রাজী কলেজ ছাত্র গোপালকে ছুরিকাঘাত করে।
কমলগঞ্জ থানার ওসি মো. এনামুল হক জানান, পুলিশ ঘটনাস্থল তদন্তে গেছে। নিহতের লাশের ময়নাতন্ত আগামীকাল বুধবার মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে সম্পন্ন হবে।

    

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.