Sylhet Today 24 PRINT

খাদিমপাড়ায় স্কুলছাত্রকে যৌন নিপীড়ন, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক |  ২৭ মে, ২০১৬

সিলেট নগরীর উপকণ্ঠের খাদিমপাড়ার এক স্কুল ছাত্রকে বালাৎকারের অভিযোগে স্থানীয় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় জনতা বোরহান উদ্দিন নামক ওই ব্যক্তিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি মাদ্রাসা ছাত্র বলে জানা গেছে। স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এ ব্যাপারে আক্রান্ত স্কুল ছাত্রের বাবা বাদী হয়ে নগরীর শাহপরান থনায় একটি মামলা দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, খাদিমপাড়ার পীরের চক এলাকায় ৬ষ্ঠ শ্রেণীর এক  স্কুল ছাত্রকে ডেকে নিয়ে বৃহস্পতিবার বিকেলে বলাৎকার করে  দুই জন। তবে পুলিশ শাহপরাণ থানার ওসি শাহজালাল মুন্সী বলেন, বলাৎকারের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে নামাজের কথা বলে স্কুল ছাত্র জাহিদ (১১) কে ডেকে নিয়ে যায় শাহ সুন্দর মাদ্রাসায় পড়ুয়া দুই ছাত্র। আক্রান্ত জাহিদের চিৎকার শুনে কয়েকজন এলাকাবাসী ধাওয়া করে দুই মাদ্রাসা ছাত্রকে আটক করে শাহ পরান থানা পুলিশের কাছে সপোর্দ করে। যদিও পুলিশ একজনের আটকের খবর জানিয়েছে। আটককৃত বোরহান উদ্দিন পীরের চকের কালা মজনের বাড়িতে জায়গির (অথিতি) হয়ে থাকত।

আক্রান্ত স্কুলছাত্র পীরের চকের কুশিরগুল গ্রামের ইসলাম হোসেনের পুত্র।  পারিবারিক সূত্রে জানা গেছে, জাহিদকে এর আগেও ওই দুই মাদ্রাসা ছাত্র যৌন নিপিড়নের চেষ্টা চালায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.