Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জ শাহজালাল সার কারখানায় আগুন, তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক |  ২৭ মে, ২০১৬

সিলেটের ফেঞ্চুগঞ্জ শাহজালাল সার কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটছে। বৃহস্পবিতার রাতে এ অগ্নিকান্ডে কারখানার ব্যাপক ক্ষতি হয়েছে।

সার কারখানার সূত্রে জানা যায়, রাত সাড়ে ৭টার দিকে কারখানাস্থ গ্যাসের সারস্টেশন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। সংবাদ পেয়ে ফেঞ্চুগঞ্জ ফায়ার স্টেশনের অপারেশন লিড়ার মিজানু রহমানের নেতৃত্বে স্টেশনের দুই ইউনিটের কর্মীরা সেখানে পৌঁছে প্রায় আধাঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রাথমিক হিসেবে অগ্নিকান্ডের প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে। অগ্নিকান্ডের সঠিক কারণ উদঘাটন করা না গেলেও ধারণা করা হচ্ছে সাব স্টেশনের জ্বালানি থেকে এ ঘটনা ঘটেছে।

অগ্নিকান্ডের তদন্তে রাতেই কমিটি গঠন করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.