Sylhet Today 24 PRINT

জৈন্তায় আগুনে পুড়ে নিঃস্ব ১০ পরিবার

জৈন্তাপুর সংবাদদাতা |  ১১ মার্চ, ২০১৫

ফায়ার সার্ভিস কর্মিরা ঘটনাস্থলে পৌঁছাবার আগেই আগুনে পুড়ে নিঃস্ব হয়েছে সিলেটের জৈন্তাপুর উপজেলার আসামপাড়া গ্রামের ১০ পরিবারের বাড়িঘর।

মঙ্গলবার (১০ মার্চ) রাত ১০টার দিকে এলাকার আদর্শ গ্রাম আশ্রয়ন প্রকল্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত যেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লক্ষাধিক টাকা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

আগুনে ক্ষতিগ্রস্ত পরিবার গুলো হচ্ছে- আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা শেফালী রাণী দাস, জ্যোতি মালাকার, রসু দেব, রুনু দাস, লালন দেব, রঞ্জিত মালাকার, কানু দেব, প্রণতি নাথ, শেলী রাণী দাস, সাবিত্রী মালাকার।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) গোলক চন্দ্র বসাক জানান- ফায়ার সার্ভিস কর্মীরা আসার আগেই ঘরগুলো ভস্মিভূত হয়ে যায়।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.