Sylhet Today 24 PRINT

নিপুর মুক্তির দাবিতে জাউয়ায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

ছাতক প্রতিনিধি |  ২৭ মে, ২০১৬

সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা হিরণ মাহমুদ নিপুর নিঃশর্ত মুক্তির দাবীতে ছাতকের জাউয়া বাজারে ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুৃষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে মিছিলটি জাউয়াবাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সভায় মিলিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ছাতক উপজেলা আ.লীগের আহবায়ক কমিটির সদস্য শাহীন মিয়া তালুকদার, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা রেজাউল করিম রেজা, সুলতান মনসুর, আ.লীগ নেতা ইসলাম উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাছুম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক  মিনহাজ খান, ছাত্রলীগ নেতা আইন উদ্দিন, কয়েছ আহমদ, এমরান হোসেন, জাহাঙ্গীর আলম, রকি মিয়া, মইনুল হোসন, রাব্বী আহমদ, গোলাম কিবরিয়া, জুয়েল মিয়া প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.