Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে বৃদ্ধের আত্মহত্যা

জগন্নাথপুর প্রতিনিধি |  ২৮ মে, ২০১৬

জগন্নাথপুরে চান মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। তিনি উপজেলার আশারকান্দি ইউনিয়নের ধাওরাই গ্রামের মৃত কেয়ামত উল্লার ছেলে।

জানগেছে, শুক্রবার সকাল ৯ টার দিকে বাড়ির সকলের অগোচরে বাড়ির একটি গাছের ডালের সাথে গলায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধ চান মিয়া আত্মহত্যা করেন। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

জগন্নাথপুর থানার এএসআই কাইয়ূল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি একজন মানসিকরোগী ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.