Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি প্রার্থীকে জরিমানা

বানিয়াচং প্রতিনিধি |  ২৮ মে, ২০১৬

বানিয়াচং উপজেলার ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদে আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপির দলীয় চেয়ারম্যান প্রার্থী এড.আব্দুল কাদিরকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজারে  নির্বাচনী আচরণবিধি নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) রায়হানুল হারুন ওই আদালত পরিচালনা করেন।

জানা যায়, নির্বাচনী প্রচারণায় একটির বেশী মাইক ব্যবহার করা যাবে না মর্মে আইন রয়েছে। এই আইন তোয়াক্কা না করে একের অধিক মাইক ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। এই অপরাধে বিএনপির দলীয় প্রার্থীর প্রচারণায় নিয়োজিত থাকা ব্যক্তিতে তাৎক্ষনিকভাবে এই জরিমানা ও মাইকের যাবতীয় সরঞ্জামাদি আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল হারুন বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে একের অধিক মাইক ব্যবহার করার অপরাধে প্রার্থীদের প্রাথমিক সতর্ক করতে এই জরিমানা করা হয়েছে। পাশাপাশি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.