Sylhet Today 24 PRINT

বৃষ্টি উপেক্ষা করে জগন্নাথপুরের ৬ ইউপিতে ভোটগ্রহণ চলছে

জগন্নাথপুর প্রতিনিধি  |  ২৮ মে, ২০১৬

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জগন্নাথপুরে আজ শনিবার সকাল ৮টায়  ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই বৃষ্টি থাকায় ভোটাররা কেন্দ্রে আসতে সমস্যা সম্মুখিন হচ্ছেন তবে এসবের মধ্যেই চলছে ভোটগ্রহণ।

এর আগে শুক্রবার ভোটগ্রহণ কর্মকর্তারা কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দিয়েছেন ব্যালট পেপার, বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম।


এছাড়াও প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলায় ৮টি ইউনিয়নের মধ্যে ৩ নং মিরপুর ও ৬ নং রানীগঞ্জ স্থগিত থাকায় ৬টিতে নির্বাচন হচ্ছে। শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এবারের নির্বাচনে ৬ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩২ জন, সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য পদে ৬০ জন ও সাধারণ ওয়ার্ডের পুরুষ সদস্য পদে ২২৭ জনসহ মোট ৩৬০ জন প্রার্থী অংশগ্রহণ করেছেন। উপজেলার ৬ টি ইউনিয়নে ভোট কেন্দ্র ৬৪ টি থাকলেও ৩১ টি রয়েছে অধিক ঝুঁকিপূর্ণ। এসব ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো হচ্ছে, ১ নং কলকলিয়া ইউনিয়নে দুইটি, ২নং পাটলী ইউনিয়নে তিনটি, ৫নং চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে ৯টি, ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে ৬টি, ৮নংআশারকান্দি ইউনিয়নে ৫টি এবং ৯নং পাইলগাঁও ইউনিয়নে ৬টি রয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে প্রশাসনের বিশেষ নজরদারি থাকবে আর এসব ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন সহ রাড়তি নিরাপত্তার চাঁদরে রাখা হয়েছে বলে জানান, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচনের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ হুমায়ুন কবির।


এবাবের ৬ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে যারা যুদ্ধ করবেন। তারা হলেন, ১নং কলকলিয়া ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আব্দুল হাসিম (চশমা), আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী দ্বীপক কান্তি দে দীপাল (নৌকা), বিএনপি’র চেয়ারম্যান প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী রফিক মিয়া (ধানের শীষ), জাপা’র চেয়ারম্যান প্রার্থী গয়াছ মিয়া (লাঙ্গল) ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাজিদুর রহমান (আনারস)। এ ইউনিয়নের সংরক্ষিত ৩ টি ওয়ার্ডে নারী সদস্য প্রার্থী ১২ জন ও সাধারণ ৯টি ওয়ার্ডে পুরুষ সদস্য প্রার্থী ৪১ জনসহ মোট ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

২নং পাটলি ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী সিরাজুল হক (আনারস), আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান আংগুর মিয়া (নৌকা), জাপা’র চেয়ারম্যান প্রার্থী মো. দবির মিয়া (লাঙ্গল), বিএনপি’র চেয়ারম্যান প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী রফিকুর রহমান রফু (ধানের শীষ) ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আশিক মিয়া শিকদার (মোটর সাইকেল)। এ ইউনিয়নের সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ৮ জন নারী সদস্য ও সাধারণ ৯টি ওয়ার্ডে ২৮ জন পুরুষ সদস্য প্রার্থীসহ মোট ৪১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৫নং চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী মো. আরশ মিয়া (নৌকা), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী হারুনুর রশীদ (আনারস), বিএনপির চেয়ারম্যান প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রব (ধানের শীষ) ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফারুক মিয়া ময়না (মোটরসাইকেল)। ইউনিয়নের সংরক্ষিত ৩ টি ওয়ার্ডে ১২ জন নারী সদস্য ও সাধারণ ৯টি ওয়ার্ডে ৪০ জন পুরুষ সদস্য প্রার্থীসহ মোট ৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

৭নং সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী আবুল হাসান (নৌকা), বিএনপি’র চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মোছাব্বির আহমদ (ধানের শীষ), জাপার চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম কামালী (লাঙ্গল), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তৈয়ব মিয়া কামালী (আনারস), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বদরুল আলম খান (চশমা) ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সৈয়দ তোফায়েল আহমদ (মোটর সাইকেল)। এ ইউনিয়নের সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ৭ জন নারী সদস্য ও সাধারণ ৯টি ওয়ার্ডে ৩৫ জন পুরুষ সদস্য প্রার্থীসহ মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

৮ নং আশারকান্দি ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. আইয়ূব খান (চশমা), সাবেক চেয়ারম্যান আব্দুল আহাদ মদরিছ (আনারস), হিরা মিয়া (ঘোড়া), আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী শাহ আবু ঈমানী (নৌকা) ও বিএনপির চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম খান (ধানের শীষ)। এ ইউনিয়নের সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ১০ জন নারী সদস্য ও সাধারণ ৯টি ওয়ার্ডে ৪২ জন পুরুষ সদস্য প্রার্থীসহ মোট ৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

৯ নং পাইলগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আপ্তাব উদ্দিন (নৌকা), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান মঞ্জুর আলী আফজল (মোটর সাইকেল), বিএনপি’র চেয়ারম্যান প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী জালাল উদ্দিন (ধানের শীষ), স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাওলানা দবিরুল ইসলাম (চশমা), যুক্তরাজ্য প্রবাসী শামীম হোসাইন (আনারস), হাজী মখলুছ মিয়া (ঘোড়া) ও আবুল কাশেম (টেলিফোন)। এ ইউনিয়নের সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ১১জন নারী সদস্য ও সাধারণ ৯টি ওয়ার্ডে ৩৯ জন পুরুষ সদস্য প্রার্থীসহ মোট ৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব মিলিয়ে ৬ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩২, নারী সদস্য পদে ৬০ ও সাধারণ সদস্য পদে ২২৮ মোট ৩২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.