Sylhet Today 24 PRINT

ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষে বিশ্বনাথ বিএনপি অফিসে তালা

সিলেটের বিশ্বনাথে ছাত্রদলের দুই গ্রুপে তুমুল সংঘর্ষ হয়েছে ।

নিউজ ডেস্ক |  ০৩ জানুয়ারী, ২০১৫

সিলেটের বিশ্বনাথে ছাত্রদলের দুই গ্রুপে তুমুল সংঘর্ষ হয়েছে শনিবার বিকাল ৩টা  থেকে  এই সংঘর্ষ শুরু হয় এর আগে ছাত্রদলের শাহ আমির উদ্দিন গ্রুপের নেতাকর্মীরা বেলা দেড়টায় উপজেলা বিএনপির অফিসে তালা ঝুলিয়ে দেয় কমিটি নিয়ে বিরোধের জের ধরে আমির গ্রুপের সদস্যরা তালা জুলিয়ে দিলেই সংঘাতের সূচনা হয়ে ৩ ঘন্টা ব্যাপী দফায় দফায় সংঘর্ষ চলে । শেষ খবর পাওয়া পর্যন্ত উপজেলা শহরে উত্তেজনা বিরাজ করছিল। আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থায় থাকতে দেখা যায় । 

জানা যায়- বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটি নিয়ে গত কয়েকদিন ধরে ছাত্রদলের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.