শাকিলা ববি, মাধবপুর থেকে | ২৮ মে, ২০১৬
৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে হবিগঞ্জের লাখাই, নবীগঞ্জ, মাধবপুর ও বানিয়াচং উপজেলার ৩১টি ইউনিয়নে আজ শনিবার ভোটগ্রহণ চলছে।
জেলার মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নে ঘুরে দেখা গেছে সকালে বৃষ্টি থাকায় কোনো কোনো ভোট কেন্দ্রে ভোটাদের উপস্থিতি কম ছিল। তবে বৃষ্টি কমার পর ভোটারদের উপস্থিতি ছিল লক্ষনীয়। বিশেষ করে এই ইউনিয়নের নারী ভোটারদের ছিল সর্বোচ্চ অংশগ্রহন। ১৯নং কৃষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় নারী ভোটারদের র্দীঘ লাইন।
লাইনে দাঁড়ানো ভোটার সালমা বেগম ও সীমা আক্তার জানান, খুব ভালো এবং উৎসবমূখর পরিবেশে ভোট গ্রহন চলছে। তারা সকাল সকাল ভোট দেয়ার জন্য আসছেন। তবে লাইন র্দীঘ হওয়ায় অনেক কষ্ট হচ্ছে।
২১নং শাহজালাল কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোঃ আব্দুল ওয়াহাব জানান তার কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল অনেক। তিনি জানান বেলা ১২টার ভিতরে এ কেন্দ্রে প্রায় ৭০% ভোট কাস্ট হয়েছে।
১৭ নং কমলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডং অফিসার মোঃ আলী ফরহাদ জানান, কমলপুর ও রামনগর এই দুই গ্রামের ২হাজার ৩শত ৭৫জন ভোটার এই কেন্দ্রে ভোট দিবে। এ এলাকার ভোটাররা স্বত্বপূর্ত ভাবে ভোট দিচ্ছেন। সকালে বৃষ্টির মধ্যে ও ভোটাররা ছাতা নিয়ে লাইনে দাড়িঁয়ে রয়েছেন। আইনশৃংখলা বাহিনী তৎপর আছেন ও তারা সার্বক্ষনিক মনিটরিং করছেন।
অন্য সকল কেন্দ্রের মত কমল পুর কেন্দ্রেও নারী ভোটাদের সংখ্যা ছিল বেশি। এ কেন্দ্রের আসেপাশে ভোটাদের পাশপাশি উৎসোক জনতার ভীর ছিল বেশি। যার জন্য আইনশৃংখলা বাহীনির সদসদের অনেক বেগ পেতে হয়েছে ভোট কেন্দ্রের আশপাশ শুশৃংখল রাখার জন্য।
২১নং শাহজালাল কলেজ কেন্দ্রের অফিসার ইনচার্জ এস আই জয়ন্ত চন্দ্র দাশ জানান এ কেন্দ্রে সুষ্ট ভাবে ভোট গ্রহন চলছে। এখন পর্যন্ত কোনো বিশৃংখলা সৃষ্টি হয় নাই এ কেন্দ্রে। আমরা সার্বক্ষনিক মনিটরিং করছি।