Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে সমদল ভোটকেন্দ্রে মেম্বার প্রার্থীর উপর হামলা

এম ডি মুন্না, জগন্নাথপুর থেকে |  ২৮ মে, ২০১৬

জগন্নাথপুরের চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী জামাল মিয়া (বর্তমান মেম্বার) অপর মেম্বার প্রার্থী রুবেল মিয়ার কর্মী সমর্থকদের হামলায় আহত হয়েছেন।

শনিবার দুপুর ১২ টায় সমদল ভোট কেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোট কেন্দ্রের পাশে অবস্থানকালে লুলু মেম্বারের নেতৃত্বে তার ভাগিনা কাইয়ুম,নাইম, রিপন,কামাল,আখলাকুর রহমান,এহিয়া,লুদু,কানন,ইকবাল, সুমন,সাহান শাহ সহ  আরও অনেকে ই তার উপর হামলা চলায় এতে জামাল মিয়ার সমর্থক সাদত মিয়া,তোহেল মিয়া ও মান্নান আহত হয়।

এ বিষয়ে রুবেল মিয়ার সাথে কথা বলতে গেলে তিনি কথা বলতে অপরাগতা প্রকাশ করেন।

আহত প্রার্থী জামাল মিয়া ভোট গননায় কারচুপির আশংকা প্রকাশ করে সুষ্ঠু নির্বাচন দাবি করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.