বিশ্বনাথ প্রতিনিধি, ওসমানীনগর প্রতিনিধি | ২৮ মে, ২০১৬
ওসমানীনগরের দয়ামীর ইউনিয়নের চকের বাজার কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় ৯ জনকে আটক করেছে পুলিশ। শনিবার বেলা ২ টার দিকে এদের আটক করা হয়।
তবে মুছলেকা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হতে পারে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
শনিবার সকাল থেকে দয়ামীরসহ উপজেলার ৮ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। নির্বাচনে তেমন কোনো গলযোগের খবর পাওয়া যায়নি।