Sylhet Today 24 PRINT

অন্তিম মূহূর্তে ভোট কেন্দ্রে দীর্ঘ লাইন, ‘জাল ভােটার হলে গুলি’ ঘোষণা দিতেই ফাঁকা

নিজস্ব প্রতিবেদক, ওসমানী নগর থেকে |  ২৮ মে, ২০১৬

ফাইল ছবি

চারটা বাজতে মাত্র ১০ মিনিট বাকী। ভোট গ্রহণের কার্যক্রম শেষ করার প্রস্তুতি নিচ্ছিলেন নির্বাচনী কর্মকর্তারা। এমন সময় হঠাৎ করে লাইন দাঁড়িয়ে যান ৫০/৬০ জন লোক। এদের মধ্যে অনেক নারীও আছেন।

শেষমূহূর্তে আচমকা এতো ভোটার জড়ো হওয়ায় সন্দেহ হয় প্রিজাইডিং অফিসারের। পুলিশকে ডেকে পাঠান তিনি। পুলিশ কর্মকর্তা এসে ঘোষণা দেন, 'লাইনে দাঁড়ানো কেউ জাল ভোটার হলে গুলি করা হবে।' পুলিশের এই ঘোষণায় যতোটা দ্রুততায় লাইনে দাঁড়িয়েছিলেন তারচেয়েও দ্রুততম সময়ে সটকে পড়েন সবাই।

শনিবার বিকেলে সিলেটের ওসমানীনগরের গোয়লাবাজারের ব্রাক্ষণগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। তবে এসময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

চারটার পর যথারীতি ভোটগণণা শুরু হয়েছে। এই কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে সিলেটের অতিরিক্ত পুলণিশ সুপার (গণমাধ্যম) সুজ্ঞান চাকমা বলেন, শেষমূহূর্তে অনেকে জড়ো হয়ে ভোটকেন্দ্র দখলের চেষ্টা করেছিলো। কিন্তু পুলিশ তাদের সরিয়ে দিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.