শ্রীমঙ্গল প্রতিনিধি | ২৮ মে, ২০১৬
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯টি ইউনিয়নে ভোট গ্রহন শেষ হয়েছে। ভোটগ্রহণ চলে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত।শান্তিপুর্ণভাবে এই ভোটগ্রহণ সম্পন্ন হয়।
প্রথমবারের মত দলীয় প্রতীকে চেয়ারম্যান পদে স্থানীয় নির্বাচনে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাররা ভোট প্রদান করছেন। তবে সকালের দিকে বৃষ্টি থাকায় ভোটাররা পড়েন বিড়ম্বনায়।
শ্রীমঙ্গল উপজেলায় বিভিন্ন কেন্দ্রে ঘোরে দেখা যায়, বৃষ্টির কারনে ভোটাররা উপস্থিতি কম ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়ে।
বিভিন্ন কেন্দ্র ঘোরে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো: শাহ জালাল বলেন, এখন পর্যন্ত শান্তিপুর্ণভাবে ভোট গ্রহন চলছে। কোন ধরনের সমস্যার হয়নি। এই শান্তিপূর্নভাবে ভোট গ্রহনের জন্য আমি ভোটার এবং জনপ্রতিনিধিদের ধন্যবাদ জানাই।
উল্লেখ্য, এই উপজেলায় চেয়ারম্যান পদে ৩৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১৫জন ও সাধারন সদস্য পদে ৩৩২ জন প্রার্থী অংশগ্রহণ করেছেন। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৯৩ হাজার ৫৬৭ জন। আর ভোট কেন্দ্র রয়েছে ১০০টি এর মধ্যে ৪৪টি অধিক গুরুত্বপূর্ণ, ৩৪টি গুরুত্বপূর্ণ ও ২২টি সাধারন কেন্দ্রকে প্রশাসন বিবেচনায় নিরাপত্তা জোরদার করেছেন।
সকাল থেকেই প্রত্যেকটি কেন্দ্রেই পুরুষ ও মহিলা ভোটারের বেশ উপস্থিতি লক্ষ করা গেছে। উৎসবমুখর পরিবেশে তারা তাদের ভোট প্রয়োগ করছেন।
শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য সার্বক্ষনিক প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য নিয়োজিত ছিল। এছাড়া পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি ও আনসারদের সমন্বয়ে স্ট্রাইকিং ফোর্স কাজ করেছে নির্বাচনী এলাকায়।