নিজস্ব প্রতিবেদক | ২৮ মে, ২০১৬
বালাগঞ্জের পশ্চিম গৌরিপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. আমিনুল ইসলাম মধু নির্বাচিত হয়েছেন। শনিবার অনুষ্ঠিত নির্বাচনে মধু ২৯৯৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. নাসির উদ্দিন (চশমা) পেয়েছেন ১৮০২ ভোট।
এ নিয়ে মোট ভোটার ৮৯০৭৪। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৫ জন প্রার্থী।