নিজস্ব প্রতিবেদক | ১১ মার্চ, ২০১৫
আইডিয়া ও গণসাক্ষরতা অভিযান এর আয়োজনে এবং ইউরোপিয়ান ইউনিয়ন এর সহযোগিতায় স্কুলে ভর্তি, ঝরে পড়া রোধ ও শিক্ষা সমাপন বিষয়ক এক রিক্সা র্যালী অনুষ্ঠিত হয়।
উক্ত রিক্সা র্যালী উদ্ধোধন করেন সিলেট সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায়।
রিক্সা র্যালীটি সিলেট সদর উপজেলা কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে খাদিম চৌমুহনা গিয়ে শেষ হয়।
র্যালীর উদ্ধোধনী অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দেশে বর্তমানে শিক্ষাক্ষেত্রে অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে স্কুলে শতভাগ ভর্তি নিশ্চিতকরণ, ঝরে পড়া রোধ ও শিক্ষা সমাপ্তিকরণ পর্যন্ত শিক্ষার্থীকে ধরে রাখা। রিক্সা জনগনের যাতায়তের অন্যতম একটি মাধ্যম হওয়ার কারনে শিক্ষা সম্পর্কিত বিভিন্ন বার্তা এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়াই রিক্সা র্যালীর লক্ষ্যে।
এ র্যালীতে উপস্থিত ছিলেন কৃষ্ণ গোবিন্দ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হেনা বেগম, নূরজাহান বেগম, রুবাইয়া জাহান, সুভ্রদা পুরকায়স্থ, আইডিয়া’র মাঠ কার্যক্রম সমন্বয়ক শাহিনুর রহমান শাহীন, জাহিদুল ইসলাম ভূঁইয়া, জুবায়ের আহমদ প্রমূখ।