Sylhet Today 24 PRINT

মাধবপুরে বিদ্রোহীতে কাবু আ. লীগ- বিএনপি

শাকিলা ববি, মাধবপুর থেকে  |  ২৮ মে, ২০১৬

হবিগঞ্জের মাধবপুর ও লাখাই উপজেলায় বিদ্রোহীতে ধরাশায়ী ক্ষমতাসীন আওয়ামীলীগ বিএনপির দলীয় প্রার্থীরা।

শনিবার (২৮ মে) পঞ্চম দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ৫ ইউনিয়নে আওয়ামীলীগ ১ , বিএনপি ২ , আওয়ামীলীগ বিদ্রোহী ২, স্বতন্ত্র ১ জন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

মাধপপুর উপজেলার ১ নং ধর্মঘর ইউনিয়নে বিএনপি প্রার্থী শামসুল ইসলাম কামাল ধানের শীষ প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 

২ নং চৌমহনা ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী আপন মিয়া নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 

৩ নং গহরা ইউনিয়নে আওয়ামীলীগ বিদ্রোহী আরিফুর রহমান আরিফ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 

৬ নং শাহজানপুর ইউনিয়নে আওয়ামীলীগ বিদ্রোহী তৌফিকুর আলম চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এই উপজেলার ৯ নং নোয়াপাড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মোহাম্মদ আলমগীর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 

এদিকে উপজেলার ৮ নং বুল্লা ইউনিয়নে বিএনপি প্রার্থী শামসুল ইসলাম মামুন ধানের শীষ প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.