Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ৯ ইউপির মধ্যে ৬ টিতেই আ. লীগ, ১টিতে বিএনপি প্রার্থী বিজয়ী

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৮ মে, ২০১৬

৫ম দফায় ইউপি নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জে ৯টি ইউনিয়নের মধ্যে ৬টিতেই আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এছাড়া ১টিতে বিএনপি ও ২টিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

৯টি ইউনিয়নে বেসরকারি ফলাফলে বিজয়ী প্রার্থীরা হলেন- ১ নং রহিমপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপির ছোট ভাই কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইফতেখার আহমেদ বদরুল (নৌকা), ২ নং পতনউষার ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো: তওফিক আহমদ বাবু (নৌকা), ৩ নং মুন্সীবাজার ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালিব তরফদার (নৌকা), ৪ নং শমশেরনগর আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জুয়েল আহমদ (নৌকা), ৫ নং কমলগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আব্দুল হান্নান (নৌকা), ৬ নং আলীনগর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফজলুল হক হক বাদশা (নৌকা), ৭ নং আদমপুর ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী মো. আবদাল হোসেন (ধানের শীষ), ৮ নং মাধবপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা পুষ্প কুমার কানু (সিএনজি) ও ৯ নং ইসলামপুর স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মো. আবদুল হান্নান (আনারস)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.