Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে বেআইনি ভাবে বই কিনতে বাধ্য করার অভিযোগ

প্রথম শ্রেনী হতে পঞ্চম শ্রেনী পর্যন্ত অপাঠ্যযোগ্য অপ্রয়োজনীয় নিম্ন মানের বই বেআইনি ভাবে পাঠ্য করে অভিবাবকদেরকে বই কিনতে বাধ্য করা হচ্ছে।

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ১১ মার্চ, ২০১৫

সরকারের আইন সরকারি দপ্তরে আছে কিন্ত কার্যক্ষেত্রে তার প্রয়োগ নেই।। ঠিক সেভাবেই আছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের অধীনস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেনী হতে পঞ্চম শ্রেনী পর্যন্ত সরকার প্রদত্ত বিনামূল্যে পাঠ্যপুস্তক ছাড়া অন্য কোন পাঠ্যপুস্তক স্কুল হতে চালু করা নির্দেশনা নেই। কিন্ত শ্রীমঙ্গলে উদয়ন বালিকা বিদ্যালয় সংযুক্ত প্রাথমিক শাখাসহ বেসরকারি উচ্চ বিদ্যালয় সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়গুলোর ক্ষেত্রে এনিয়মের কোন তোয়াক্কা নেই।

শ্রীমঙ্গলে উচ্চ বিদ্যালয়ের সাথে সংযুক্ত প্রাথমিক বিদ্যালয় আছে ৪টি। প্রথমটি হলো বিটিআরআই উচ্চ বিদ্যালয় সংযুক্ত প্রাথমিক শাখা। দ্বিতীয়টি ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় সংযুক্ত প্রাথমিক শাখা। তৃতীয়টি হলো উদয়ন উচ্চ বালিকা বিদ্যালয় সংযুক্ত প্রাথমিক শাখা। চতুর্থটি দি বার্ডস রেসিডেনশিয়্যাল মডেল স্কুল এন্ড কলেজ সংযুক্ত প্রাথমিক শাখা।

এই ৪টি স্কুলের মধ্যে একমাত্র বিটিআরআই উচ্চ বিদ্যালয় সংযুক্ত প্রাথমিক শাখার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় এর ১৪ আগষ্ট ২০১১ খ্রিঃ এর এসআরও নং ২৬৩-আইন-২০১১ জবমরংঃৎধঃরড়হ ড়ভ চৎরাধঃব ঝপযড়ড়ষং ঙৎফরহধহপব.১৯৬২ (ড়ৎফ, ঢঢ ড়ভ ১৯৬২) এর ঝবপঃরড়হ ৮ এ প্রদত্ত ক্ষমতাবলে বিদ্যালয় নিবন্ধন বিধিমালা ২০১১ এই আইনে শ্রীমঙ্গল উদয়ন উচ্চ বালিকা বিদ্যালয় সংযুক্ত প্রাথমিক শাখার অস্থায়ী বা স্থায়ীভাবে অধিদপ্তরের সাথে নিবন্ধনকৃত নহে।

এই ধরনের স্কুলের ম্যানেজিং কমিটি গঠনে শর্ত থাকে যে মাধ্যমিকস্তরের কোন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিকস্তর সংযুক্ত থাকিলে মাধ্যমিক স্তরের শিক্ষকগণের মধ্য হতে তাদের ভোটে একজন এবং প্রাথমিকস্তরের শিক্ষকগণের মধ্য হতে তাদের ভোটে একজন সাধারণ শিক্ষক নির্বাচিত হবেন। প্রাথমিকস্তরের চতুর্থ শ্রেনী পর্যন্ত শিক্ষার্থীদের অভিবাবকগণের মধ্য হতে প্রাথমিকস্তরের সকল অভিবাবকগণের ভোটে দুইজন অভিবাবক সদস্য নির্বাচিত হবেন। (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট, ১৬-৬-২০০৯ খ্রিঃ এসআরও নং ১৫৪/আইন/২০০৯)। উল্লেখ্য উদয়ন বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের ক্ষেত্রে এআইন মানা হয় না।

শ্রীমঙ্গল উদয়ন উচ্চ বালিকা বিদ্যালয় সংযুক্ত প্রাথমিক শাখায় ২০১৫ সালের শিক্ষাবর্ষ শুরু হওয়ার সাথে সাথেই ২রা জানুয়ারি সকল শ্রেনীর ছাত্র-ছাত্রীদেরকে সরকার কর্তৃক প্রদত্ত বিনামুল্যে পাঠ্যপুস্তক সরবরাহ করা হয়েছে। সরকার চান দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ছাত্র-ছাত্রীরা বিনামুল্যে লেখাপড়া করে যাতে অতিসহজে দেশের শিক্ষা ব্যবস্থার আমুল পরিবর্তন সেখানে শ্রীমঙ্গল উদয়ন উচ্চ বালিকা বিদ্যালয় প্রথম শ্রেনী হতে পঞ্চম শ্রেনী পর্যন্ত বিভিন্ন পুস্তক ব্যবসায়ীদের সাথে অলিখিত চুক্তির মাধ্যমে নিম্ন মানের বই পাঠ্য করে অভিবাবকদেরকে নির্দিষ্ট লাইব্রেরী হতে অভিলম্বে এই বইগুলো কেনার জন্য উদ্ধুদ্ধ করছেন।

শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার জানান, প্রাথমিকস্তরে বিনামূল্যে সরকার প্রদত্ত বই ব্যতিত অন্য কোন বই পাঠ্যপুস্তক হিসেবে স্কুলে চালু করার কোন নিয়ম নেই। ইংরেজি গ্রামার ও বাংলা ব্যাকরণ দুটিই ইংরেজি ও বাংলা বইয়ের সাথে দেয়া আছে। ধর্ম শিক্ষা ও পরিবেশ বিষয়ক পাঠও দেয়া আছে। অতএব নতুন কোন বই পাঠ্য করে কোমলমতি শিশুদের পাঠ্যপুস্তকের ভার বৃদ্ধি করে তাদের সহজ শিক্ষাকে কঠিন করার নিয়ম হতে পারে না। তিনি আরো জানান সরকারি কোন প্রাথমিক বিদ্যালয়ে সরকার প্রদত্ত বই ব্যতিত কোন আলাদা বই পাঠ্য করা হয় না।

অনিবন্ধনকৃত স্কুলগুলোর ছাত্র-ছাত্রীরা পঞ্চম শ্রেনীর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় কিভাবে অংশ নিচ্ছে ? এর উত্তরে জহর তরফদার জানান, ২০১২ সাল পর্যন্ত পরীক্ষা দিয়েছে সে সমস্ত অনিবন্ধন স্কুল গুলোকে সরকার পরীক্ষা দেয়ার সুযোগ দিয়ে যাচ্ছেন। এরই প্রেক্ষিতে শ্রীমঙ্গল উদয়ন উচ্চ বালিকা বিদ্যালয় সংযুক্ত প্রাথমিক শাখায় ছাত্র-ছাত্রীরা পরীক্ষা দিয়ে আসছেন।

উল্লেখ্য যে খবর নিয়ে জানা গেছে বার্ডস রেসিডেনশিয়্যাল মডেল স্কুল এন্ড কলেজ, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় ও বিটিআরআই উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক শ্রেনীতে কোন আলাদা বইয়ের “বুক লিষ্ট” দেয়্ াহয়নি। প্রশ্ন হচ্ছে তবে কেন শ্রীমঙ্গল উদয়ন উচ্চ বালিকা বিদ্যালয় সংযুক্ত প্রাথমিক শাখায় প্রাথমিক শ্রেনীতে অযথা বইয়ের বহর বাড়িয়ে অভিবাবদেরকে এই অর্থনৈতিক মন্দার সময়ে বিপাকে ফেলছেন।

এব্যাপারে উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কবিতা দাশ এর সাথে আলাপ করলে তিনি পঞ্চম শ্রেনী পর্যন্ত বিভিন্ন বইয়ের “বুকলিষ্ট” একটি লাইব্রেরীর বিজ্ঞাপন কার্ডের সাথে সংযুক্ত করে সকল প্রাইমারি ছাত্র-ছাত্রীদের মধ্যে বিতরণ করে অভিলম্বে নির্দিষ্ট লাইব্রেরী হতে পুস্তক ক্রয় করার নির্দেশ দেয়ার ব্যাপারে কিছু জানেন না বলে জানান। তিনি বলেন অভিবাবকরা অনেক সময়ই অহেতুক অভিযোগ করে থাকেন। উনাকে জানানো হয় বুকলিষ্ট ও লাইব্রেরীর স্টেপুল করা বিজ্ঞানের কাগজ আমাদের নিকট সংরক্ষিত আছে।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.