Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে নির্বাচিত যারা

এমডি মুন্না, জগন্নাথপুর |  ২৮ মে, ২০১৬

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে শনিবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহ আবু ঈমানী নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক চেয়ারম্যান আবদুল আহাদ মদরিছ মিয়া আনারস প্রতীকে পেয়েছেন ৩৭৯৫।

স্থানীয় আওয়ামীলীগ কর্মী সমর্থক সূত্রে এই তথ্য পাওয়া যায়। তবে নির্বাচন কমিশন এখন পর্যন্ত কোন ফলাফল ঘোষণা করেন নি।  

অপরদিকে, জগন্নাথপুর কলকলিয়া ইউপিতে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল হাসিম (আনারস)  চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ৫ হাজার ৯ শ ৩৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামীলীগের দীপক কান্তি দে নৌকা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৯ শত ৯৮ ভোট।

উপজেলার পাইলগাঁও ইউপিতে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মখলেছুর রহমান ঘোড়া প্রতীকে ৩ হাজার ১শ ১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মঞ্জুর আলী আফজল মোটর সাইকেলে প্রতীকে ভোট পেয়েছেন ২ হাজার ৯ শত ৪৭ ভোট।

পাটলী ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সিরাজুল হক আনারস প্রতীক নিয়ে ৫৪৩৩ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আঙ্গুর মিয়া নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৩৬৩ ভোট।

উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপিতে নৌকা প্রতীক নিয়ে আওয়ামীলীগের বর্তমান চেয়ারম্যান আরশ আলী ৫ হাজার ৫ শ ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হারুনুর রশীদ আনারস প্রতিক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৫ শ ৯ ভোট। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.