Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে আওয়ামীলীগের ৩ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

সিলেটটুডে ডেস্ক |  ২৯ মে, ২০১৬

শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। আগামী ৪ জুন শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। 
 
রোববার (২৯ মে) দুপুর ১টার দিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ বিষয়টি নিশ্চিত করেন।

বহিষ্কৃতরা হলেন, কনকপুর ইউপির বিদ্রোহী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান রেজা, কামালপুর ইউপির বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আলাউর রহমান এবং আখাইলকুড়া ইউপির  বিদ্রোহী প্রার্থী খয়েজ আহমদ।

দলীয় সূত্র জানায়, সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজের নির্দেশে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এবং সাধারণ সম্পাদক নেছার আহমদ এক চিঠির মাধ্যমে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ থেকে ওই তিন নেতাকে বহিষ্কার করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.