বড়লেখা প্রতিনিধি | ২৯ মে, ২০১৬
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা অটো টেম্পু সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজি নং-চট্র-২৩৫৯) অন্তর্ভূক্ত পৌর শহরের উত্তরবাজার সিএনজি স্ট্যান্ড পরিচালনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার পৌরসভা হলরুমে অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ফলাফল অনুযায়ী ১৮৮-ভোট পেয়ে মো. আব্দুল কাইয়ুম সভাপতি ও ১৩৯-ভোট পেয়ে মো. দেলোয়ার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহ-সভাপতি মো. জামাল উদ্দিন (১২১-ভোট), সহ-সম্পাদক মো. হোসাইন ইকবাল (৬৭-ভোট), সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল লতিফ (১২৭-ভোট), অর্থ-সম্পাদক বিধান দেব নাথ (১৬৬-ভোট), দপ্তর সম্পাদক মো শাহাব উদ্দিন (১৬৮-ভোট), প্রচার সম্পাদক আলমাছ উদ্দিন (১২৬-ভোট) এবং কার্যকরী সম্পাদক পদে-আব্দুল জলিল (১ম), মো. আব্দুল্লাহ (২য়) ও আব্দুল কাদের (৩য়) নির্বাচিত হয়েছেন।
ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন।
এসময় বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, দক্ষিণ শাহবাজপুর ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান শাহাব উদ্দিন, পৌর কাউন্সিলর আব্দুল মালিক ঝুনু, উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সহ-সভাপতি মাহতাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক লাল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।