Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে নির্বাচিত সকল চেয়ারম্যানই প্রবাসী!

জগন্নাথপুর প্রতিনিধি |  ২৯ মে, ২০১৬

কাকতালীয় হলেও সত্যি জগন্নাথপুর উপজেলার ৬টি ইউনিয়নে নির্বাচিত সকল চেয়ারম্যানই যুক্তরাজ্য প্রবাসী।

কলকলিয়া ইউনিয়নে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হাসিম, পাটলি ইউনিয়নে যুক্তরাজ্য প্রবাসী সিরাজুল হক, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে যুক্তরাজ্য প্রবাসী মো.আরশ মিয়া, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে যুক্তরাজ্য প্রবাসী তৈয়ব মিয়া কামালী, আশারাকান্দি ইউনিয়নে যুক্তরাজ্য প্রবাসী শাহ আবু ইমানী ও পাইলগাঁও ইউনিয়নে যুক্তরাজ্য প্রবাসী হাজী মখলুছ মিয়া চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

শনিবার অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের হারিয়ে বিজয়ী হন তাঁরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.