বড়লেখা প্রতিনিধি | ৩০ মে, ২০১৬
মৌলভীবাজারের বড়লেখায় বর্ণি ডেভলাপম্যান্ট সোসাইটি’র উদ্যোগে ২০১৫ সালের প্রাথমিক ও ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ২৭ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সম্প্রতি বর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সোসাইটি’র চেয়ারম্যান ফয়ছল আহমদের সভাপতিত্বে ও সাইদুল হকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন এম.এ মুন্তাজিম কলেজের অধ্যক্ষ আসুক আহমদ, অধ্যাপক মাসুদ রানা, ছাত্রনেতা আব্দুল্লাহ আল মাহফুজ, সোসাইটি’র ভাইস চেয়ারম্যান মো. কামাল আহমদ, মাওলানা আবু সাঈদ, সামছুল আহমদ প্রমুখ।