Sylhet Today 24 PRINT

উন্নয়নকে এগিয়ে নিতে সহিংস রাজনীতি বন্ধ করতে হবে: বিশ্বনাথে বনমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক  |  ১১ মার্চ, ২০১৫

বন ও পরিবেশ মন্ত্রী  এবং জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যানআনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, গত দুই মাসে হরতাল অবরোধে দেশের যে ক্ষতি হয়েছে তা  দিয়ে অসংখ্য স্কুল, কলেজ, মাদ্রাসার ভবন নির্মাণ করা যেতো। তাই শিক্ষা ও দেশের সার্বিক উন্নয়নকে এগিয়ে নিতে সহিংস রাজনীতি বন্ধ করতে হবে।

মন্ত্রী বলেন, সিলেট আমাদের দেশের জন্য গৌরব। দেশের অর্থনীতি এগিয়ে নিতে সবসময় সিলেটের অবদান রয়েছে। সাবেক অর্থমন্ত্রী এম. সাইফুর রহমান, হুমায়ুন রশীদ চৌধুরী, এ.এস.এম কিবরিয়া ও আবুল মাল আব্দুল মুহিত সিলেটের গৌরব।

বুধবার দুপুরে সিলেটের বিশ্বনাথে দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির উদ্যোগে বিদ্যালয় মাঠে তাঁর সম্মানে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গভর্নিং বডির সভাপতি ও দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফখরুল আহমদ মতছিনের সভাপতিত্বে ও অধ্যক্ষ আব্দুল মুকিদের পরিচালনায় সংবর্ধনা সভায় সংবর্ধনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বক্তব্য রাখেন শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, জাতীয় পাটির্র (জেপি) কেন্দ্রীয় যুগ্ন-সচিব ইফতেকার হোসেন লিমন, মন্ত্রীর একান্ত সচিব অনল চন্দ্র দাশ, বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক, বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশরাফুর রহমান, সিলেটের এডিশনাল এসপি রওশনুজামান, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ মো. রফিকুল হোসেন, বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ তরিকুল ইসলাম, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, সিলেট জেলা জাতীয় পাটি সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম মন্টু, সিলেট জেলা জাতীয় পার্টির নেতা সূফি মাহমুদ প্রমুখ।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজ গভনিং বডির সদস্য মো. মানিকুর রহমান, আপ্তাব আলী, সুন্দর আলী, নজির আলী, মো. সিরাজ মিয়া, আব্দুস সোবহান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক এএইচ.এম ফিরোজ আলী, আওয়ামী লীগ নেতা জবেদুর রহমান, আক্তার হোসেন জুনেদ, সমাজসেবক সালমান চৌধুরী শাম্মী, উপজেলা জাতীয় পাটির ভারপ্রাপ্ত আহবায়ক সিতাব আলী, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম লালু, যুগ্ন-আহবায়ক সুনন আহমদ সুমন, তরুণ পার্টি নেতা সুহেল আহমদ। অনুষ্ঠানে মানপত্র পাঠ করে দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী তাসনিম বেগম।

সংবর্ধনা শেষে মন্ত্রী আনুষ্ঠানিকভাবে গোদামঘাট-গাজীর মোকার সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন ও ভাটিখাল খনন কাজের উদ্বোধন করবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.