Sylhet Today 24 PRINT

সিলেট- সুনামগঞ্জ সড়কে উন্নত বাস চালুর দাবিতে মানববন্ধন, স্মারকলিপি

সুনামগঞ্জ প্রতিনিধি  |  ৩০ মে, ২০১৬

সিলেট -সুনামগঞ্জ সড়কে উন্নত বাস চালু ও যাত্রী সেবার মানোন্নয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সুনামগঞ্জের আলফাত স্কয়ারে সুনামগঞ্জ যুব সমাজের ব্যানারেএ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
 
ঘন্টাব্যাপি এ মানববন্ধন চলাকলে বক্তব্য রাখেন, শিক্ষাবিদ ধুর্জটি কুমার বসু, অধ্যক্ষ(অব)  পরিমল কান্তি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, কাউন্সিলর চঞ্চল কুমার লোহ, মাছুম হেলাল, মাহমুদুর রহমান তারেক, নরেন ভট্রাচার্য, আবু তাহলা, রুমেন চৌধুরী, নাজমুল হক কিরণ, পাভেল আহমদ, সানি বখত, সাদিকুর রহমান, অভিজিৎ ভট্রাচার্য, মহিবুর রহমান মুহিব, নাজমুল, সারোয়ার, মানিক, ফাহাদ জামান, এমডি হারুন, তোফায়েল আহমদ, রিপন, রাহুল, আহমেদ ফরহাদ, ।

বক্তারা দীর্ঘ বছরের পুরনো বাস সার্ভিসের বদলে সিলেট- সুনামগঞ্জ সড়কে নতুন ও উন্নত বাস চালুর দাবি জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.