Sylhet Today 24 PRINT

২২ শিক্ষার্থীকে ব্র্যাকের সংবর্ধনা

সিলেটটুডে ডেস্ক |  ৩০ মে, ২০১৬

মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব (মেজনিন) কর্মসূচি সিলেটের পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় কমিউনিটি ওয়াচগ্রুপ ও কাজী জালাল উদ্দিন বহুমূখী বালিকা উচ্চ বিদ্যালয় কমিউনিটি ওয়াচগ্রুপের আয়োজনে ৩০মে সোমবার নগরীর পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় ও কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের ২২ জন শিক্ষার্থীসহ বিদ্যালয়কে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট কর্তৃক আয়োজিত ওয়াল ম্যাগাজিন তৈরি প্রতিযোগিতায় যথাক্রমে প্রথম ও তৃতীয় স্থান অর্জন করায় পৃথকভাবে সংবর্ধনা প্রদান করা হয়।

বেলা ১২টায় পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেজনিন কমিউনিটি ওয়াচগ্রুপের অন্যতম সদস্য অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলম, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক সিলেটের কার্যনির্বাহী সদস্য রোটারিয়ান মিজানুর রহমান, মেজনিন কমিউনিটি ওয়াচগ্রুপের সদস্য বিদ্যুৎ জ্যোতি চক্রবর্তীর সভাপ্রধানে সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের গার্ল গাইডার সিনিয়র শিক্ষক রমা রানী চক্রবর্তী, অনুষ্ঠান পরিচালনা করেন মেজনিন কর্মসূচির সেক্টর স্পেশালিস্ট রবিউল ইসলাম।

অপরদিকে দুপুর ২ টায় কাজী জালাল উদ্দিন বহুমূখী বালিকা উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক সিলেটের কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেটের আঞ্চলিক পরিচালক ও সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক বাবলী পুরকায়স্থ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক সিলেটের কার্যনির্বাহী সদস্য রোটারিয়ান মিজানুর রহমান, মেজনিন কমিউনিটি ওয়াচগ্রুপের সদস্য জোৎস্না বেগমের সভাপ্রধানে এবং মেজনিন কর্মসূচির সেক্টর স্পেশালিস্ট রবিউল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক শাহানা বেগম, কাজী জালাল উদ্দিন বহুমূখী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোর্শেদা রহমান চৌধুরী ও সিদ্দিকা বেগম।

উভয় অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন মেজনিন’র জুনিয়র সেক্টর স্পেশালিস্ট রোকেয়া বেগম ও শাহ এমরান আলী।

উক্ত অনুষ্ঠানগুলোতে অতিথিরা বলেন, মেজনিন কর্মসূচি ও গার্ল গাইডস্ এসোসিয়েশন মেয়েদের অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করছে। তাই ভবিষ্যতে মেজনিন এবং গার্ল গাইডস্ এসোসিয়েশনকে সম্মিলিতভাবে কাজ করার জন্য আহ্বান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.