Sylhet Today 24 PRINT

তালতলায় মুখোমুখি ছাত্রলীগের তেলিহাওর গ্রুপ ও পিযুষ গ্রুপ

নিজস্ব প্রতিবেদক |  ১১ মার্চ, ২০১৫

সিলেট নগরীর তালতলায় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার রাত ৮টায় তালতলা নবান্ন রেস্টুরেন্টের সামনে ছাত্রলীগ তেলিহাওর গ্রুপ ও মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক পিযুষ কান্তি দে গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে।

তবে ধাওয়া, পাল্টা ধাওয়ার ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ পৌছলে পরিস্থিতি শান্ত হয়।

দলীয় সূত্রে জানা যায়, পিযুষ গ্রুপের নেতাকর্মীরা প্রতিদিন সন্ধ্যার পর তালতলা হোটেল নবান্নের সামনে বসে আড্ডা দিতেন। ওই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গত কয়েকদিন থেকে ছাত্রলীগ তেলিহাওর গ্রুপের নেতাকর্মীদের সাথে পিযুষ গ্রুপের উত্তেজনা চলছিল।

বুধবার রাত ৮টার দিকে অন্যান্য দিনের মতো পিযুষ গ্রুপের নেতাকর্মীরা হোটেল নবান্নের সামনে এসে জড়ো হন। এসময় তেলিহাওর গ্রুপের নেতাকর্মীরা সেখানে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে পিযুষ গ্রুপের নেতাকর্মীরা তালতলা ছেড়ে আসেন।

 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.