নিজস্ব প্রতিবেদক | ১১ মার্চ, ২০১৫
সিলেটের প্রবীণ আইনজীবী আজিজুল মালিক চৌধুরী আর নেই। বুধবার রাত ৮টা ৫০ মিনিটে নগরীর একটি ক্লিনিকে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি ২ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ আসর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আজিজুল মালিক ছিলেন সিলেটের পরিচিত মুখ। সিলেটের বিভিন্ন সামাজিক ও ক্রীড়া অনুষ্ঠানে তাঁর উপস্থিতি ছিলো লক্ষ্যণীয়। জেলা বারের সভাপতি ছাড়াও তিনি সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহ সভাপতি ও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃত্ত ছিলেন।
আজিজুল মালিক চৌধুরী দরগামহল্লা পায়রা ১৩১ নম্বর বাসার বাসিন্দা।