Sylhet Today 24 PRINT

\'বিশ্বনাথের আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক\'

বিশ্বনাথ প্রতিনিধি  |  ৩০ মে, ২০১৬

অতীতের তুলনায় বিশ্বনাথের আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক। চুরি-ডাকাতি, হত্যা, ধর্ষণ, অপহরণের মতো গুরুতর অপরাধ অনেকটাই কমেছে। চলতি মে মাসে থানায় মামলার সংখ্যা নেমে এসেছ পাঁচে। যেখানে ২০১৫ সালের যে কোন মাসে মামলা সংখ্যা ছিল কমপক্ষে ১৫ থেকে ২০টি।

সোমবার (৩০ মে) সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদে (ইউএনও’র কার্যালয়ে) অনুষ্ঠিত আইনশৃংখলা বিষয়ক সভায় এভাবেই নিজ নিজ বক্তব্য উপস্থাপন করেন উপস্থিত জনপ্রতিনিধিরা।

এছাড়া সভায় গত ৭মে অনুষ্ঠিত হওয়া ইউনিয়ন নির্বাচনে আইনশৃংখলার বাহিনীর তৎপরতার জন্যেও উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাশহুদুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মে মাসের আইনশৃংখলা বিষয়ে মুল বক্তব্য উপস্থাপন করেন থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুল হাই।

এ সময় তিনি বলেন, হত্যা ডাকাতি, অপহরণের মতো অপরাধ কর্মকান্ড যাতে না ঘটে সে জন্যে তিনিসহ তার পুলিশ বাহিনী গুরুত্বের সঙ্গে কাজ করছে।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহীন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডা’র ওয়াহিদ আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) বিভাস চন্দ্র মানি, লামাকাজি ইউনিয়ন চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, অলংকারী ইউনিয়ন চেয়ারম্যান লিলু মিয়া, দশঘর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতির, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা স্মৃতি রানী বীর ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.