Sylhet Today 24 PRINT

শাল্লায় ট্রলার ডুবিতে দুই শিশুর মৃত্যুর

সুনামগঞ্জ প্রতিনিধি |  ৩০ মে, ২০১৬

সুনামগঞ্জের শাল্লায় ট্রলার ডুবিতে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ মে) বিকালে উপজেলার কালিয়াকুটা হাওরে ট্রলার ডুবে এ দুর্ঘটনা ঘটে। এরা সম্পর্কে আপন ভাই বোন।

নিহত শিশুরা হচ্ছে বড়বোন তুষ্টি রানী সরকার (৫) ও ছোট ভাই তুষার সরকার (দেড় বছর)। তারা ঘুঙ্গিয়ারগাঁও গ্রামের হেমসেন সরকারের দুই শিশু।

পুলিশ ও গ্রামবাসী জানান, হেমসেন সরকার, তার স্ত্রী মিথন সরকার এবং ছেলে তুষার ও মেয়ে তুষ্টিসহ ৬ জন দুপুর দেড়টায় তার শ্বশুর বাড়ি দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের বলনপুর নিয়ে যাবার জন্য ট্রলারে করে রওয়ানা দেন। বিকেলে কালিয়াকুটা হাওরে গিয়ে ঝড়ের কবলে পড়লে তাদের বহনকারী ট্রলারটি উল্টে যায়। এসময় হেমসেন ও মিথন শিশুদের বাঁচানোর চেষ্টা করলেও হাওরের ঢেউয়ের পানিতে আগলে রাখা দুই শিশু পানিতে তলিয়ে মারা যায়।

পরে ঘটনাস্তলের পাশের গ্রামের লোকজন সকলকে উদ্ধার করেন। হাওরপাড়ের বাংলাবাজারে শিশু তুষ্টি ও তুষারকে নিয়ে গেলে ডাক্তার দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। এঘটনায় নিহত দুই শিশুর মা-বাবা বারবার মুর্চা যাচ্ছেন। তাদের কান্নায় মামার বাড়ি বলনপুর গ্রামের বাতাস ভারী হয়ে উঠছে। শিশু সন্তান হারানো মা-বাবার মতো মামার বাড়ির লোকজন ভাগ্না-ভাগ্নিতে হারিয়ে কাঁদছেন।

শাল্লা থানার ওসি বজলার রহমান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে নিহত শিশুদের সৎকার করার জন্য পরিবারের সদস্যদের বলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.