Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ৩০ মে, ২০১৬

সিলেট নগরীর শিববাড়ি এলাকায় ট্রেনে কাটা পড়ে নিখিল দাস নামের একজন নিহত হয়েছেন।

নিহত নিখিল দাস (৫০)। তিনি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা গ্রামের বাসিন্দা।

জানা যায়, নগরীর শিববাড়ি মেয়ের বাড়িতে বেড়াতে আসেন নিখিল দাস। সোমবার বিকেল সাড়ে তিন টায় তিনি শিববাড়ি ট্রেনের রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে সিলেট গামী পারাবত ট্রেনে কাটা পড়েন।

খবর পেয়ে জিআরপি থানা পুলিশ লাশ উদ্ধার করে।

জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.