সিলেটটুডে ডেস্ক | ৩০ মে, ২০১৬
সিলেট জেলা জাসদের বিশেষ সাধারণসভা সোমবার দুপুর ১২টায় দরগা গেইটস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা জাসদের নবনির্বাচিত সভাপতি কলন্দর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছয়ফুল আলমের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর জাসদের সভাপতি অ্যাডভোকেট জাকির আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর জাসদের সহসভাপতি ফেরদৌস আরবী ও সাধারণ সম্পাদক নাজাদ কবির প্রমুখ।
বিশেষ সাধারণসভায় সর্বসম্মতিক্রমে কলন্দর আলীকে সভাপতি ও অ্যাডভোকেট ছয়ফুল আলমকে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়। নবগঠিত জেলা শাখার সদস্যরা হচ্ছেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রফিকুল হক, ওয়েছুর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুছ সুবহান, বীর মুক্তিযোদ্ধা জামাল খান, মেহবুবুল আলম মুকুল, এ.টি.এম বদরুল ইসলাম, আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, গিয়াস আহমদ, মো. বাবুল হোসেন, কবির উদ্দিন, হালিম আহমদ, সাব্বির আহমদ, দেলওয়ার হোসেন, আ.স.ম সাইফুল ইসলাম, সৈয়দ মুজাফফর হোসেন, ফরিদ আহমদ, বিধু বাবু, আলতাফ হোসেন, আব্দুস সামাদ আজাদ উজ্জল, শৈলেন তালুকদার, শাহজাহান বাবুল, তাজ উদ্দিন, সোনিয়া আক্তার, কবির আহমদ, আলী আশরাফ শাহীন, স্মৃতি তালকুদার, বদরুল ইসলাম রোমান, মখলিছুর রহমান, ফরিদ আহমদ, জবরুল ইসলাম চৌধুরী, শাহ আলম, জয়কুমার পাল, ফরহাদ হোসেন ফয়ছল, মনির হোসেন, দিলওয়ার হোসেন, সাইফুল আলম সাইদুল, সৈয়দ এ.কে রেদওয়ান।
বিশেষ সাধারণ সভায় বক্তব্য রাখেন, বক্তব্য রাখেন, জাসদ নেতা মহবুবুল আলম মুকুল, এটিএম মুক্তাকিন, বীর মুক্তিযোদ্ধ আব্দুস সোবহান, সোহরাব আলী, আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, গিয়াস আহমদ, বাবুল হোসেন, দেলোয়ার হোসেন, হালিম আহমদ, শিব্বির আহমদ, আব্দুল বাছির বাদল, কবির উদ্দিন, জহির রায়হান, নরুন নাহার বেগম পপি, সৈয়দ মোজাফর ও সুহেল আহমদ প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মহানগর জাসদের সভাপতি অ্যাডভোকেট জাকির আহমদ বলেন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, কার্যকরি সভাপতি মঈনুদ্দীন খান বাদল এমপি ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এমপির নেতৃত্বে দেশের সকল ত্যাগি জাসদ নেতাকর্মী ঐক্যবদ্ধ রয়েছেন। ব্যক্তি কেন্দ্রীক নয়, সম্পূর্ণ গণতান্ত্রিকভাবে জাসদকে সংগঠিত করে ১৪ দলীয় জোটকে আরো সু-সংগঠিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব কলন্দর আলী বলেন, গত ১২ মার্চ যারা জাসদকে ব্যক্তিবিশেষের ব্যক্তিগত কোম্পানীতে পরিণত করার জন্য, যারা জাতীয় কাউন্সিলে নাটক সাজিয়ে নেতৃত্ব দখলের চেষ্টা করেছেন। তাদের এই ষড়যন্ত্র দলের প্রতিবাদী কাউন্সিলরবৃন্দ সফল হতে দেননি। এটা আমাদের সকল জাসদ নেতাকর্মীদের জন্য সৌভাগ্যের বিষয়। তিনি আরো বলেন, কাউন্সিলরবৃন্দ জাসদকে মতলববাজদের খপ্পর থেকে মুক্ত করে সংগঠনে বিরাজিত সকল মতের সমন্বয় ঘটিয়ে আম্বিয়া-বাদল-প্রধানকে সামনে রেখে নতুন নেতৃত্ব নির্বাচন করেছেন। তাই এই নতুন নেতৃত্বেই সিলেট জেলা ও মহানগর জাসদ এক যোগে কাজ করে যাবে।