বড়লেখা প্রতিনিধি | ৩১ মে, ২০১৬
বড়লেখায় বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(৩০ মে) সোমবার পৌর মার্কেটে অনুষ্ঠিত হয়। এর আগে দুপুর ১২টায় পৌর শহরে র্যালী বের করা হয়।
র্যালী পরবর্তী আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নেতা জামাল বক্স, আব্দুস সহিদ খান, জাহিদুল ইসলাম মামুন, আব্দুস কুদ্দুছ স্বপন, পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর যুবদলের নেতা সাইফুল ইসলাম খোকন, বিএনপি নেতা আব্দুল কাদির পলাশ, জেলা ছাত্রদলের আহবয়াক দোলোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম খোকন, সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম।
অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জাসাসের সম্পাদক রায়হান মুজিব, সাবেক ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম মতিন, পৌর ছাত্রদলের আহবায়ক জাবের আহমদ তারেক, যুগ্ম আহবায়ক শিপার আহমদ, কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান, যুগ্ম আহবায়ক আসুক আহমদ, শাহরিয়ার ফাহিম প্রমুখ।