মাধবপুর প্রতিনিধি | ৩১ মে, ২০১৬
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌজপুর গ্রামের ৮ টি পরিবারের তাদের যন্ত্রপাতি নষ্ট করার ঘটনায় আবুল কালাম (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ মে) কালামকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, গত রোববার রাতে উপজেলার আদাঐর ইউনিয়নের মৌজপুর গ্রামের ৮ টি কামার শিল্প পরিবারের তাদের ব্যবহার যন্ত্রপাতি ভেঙ্গে ফেলে দূর্বত্তরা। এ ঘটনায় জ্যাতি লাল কর্মকার বাদি হয়ে সোমবার মাধবপুর থানায় একটি মামলা দায়ের করে।
মঙ্গলবার ভোর রাতে থানার উপ- পরিদর্শক(এসআই) মমিনুল ইসলাম জানান, মৌজপুর গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের আব্দুল আওয়াল মিয়ার ছেলে আবুল কালাম কে গ্রেফতার করা হয়েছে।
মাধবপুরে মদ ও
টায়ার উদ্ধার