Sylhet Today 24 PRINT

শপথ নিলেন কুলাউড়ার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যরা

কুলাউড়া প্রতিনিধি |  ৩১ মে, ২০১৬

তৃতীয় ধাপে অনুষ্ঠিত মৌলভীবাজারের কুলাউড়ার ৭টি ইউনিয়নের নির্বাচিত ৭ চেয়ারম্যন ও  ৮৪জন ইউপি সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৩১মে) দুপুরে কুলাউড়া উপজেলা পরিষদের সভা কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নব নির্বাচিত ৭ চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান মৌলভীবাজার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

যে সকল চেয়ারম্যানবৃন্দ শপথ নিলেন, বরমচাল ইউপি চেয়ারম্যান আব্দুল আহবাব চৌধুরী শাহজাহান, জয়চন্ডী ইউপি চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু, রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, কাদিপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান ছালাম, ভূকশিমইল ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, ব্রাহ্মণবাজার ইউপি চেয়ারম্যান মমদুদ হোসেন ও কুলাউড়া সদর ইউপি চেয়ারম্যান নার্গিস আক্তার বুবলি।

এছাড়াও সাধারণ ওয়ার্ডের ৬৩ জন ও সংরক্ষিত আসনের ২১ জন ইউপি সদ্যস্যকে শপথ বাক্য পাঠ করান কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারের পরিচালনায় শপথ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম ও পৌর মেয়র আলহাজ্ব শফি আলম ইউনুছ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.