Sylhet Today 24 PRINT

রাস্তায় সংস্কারকাজঃযানজটে নাকাল নগরবাসী

নিজস্ব প্রতিবেদক |  ১২ মার্চ, ২০১৫

নগরীর নাইওরপুল থেকে টিলাগড় পর্যন্ত রাস্তায় পরিকল্পনাহীন রাস্তা সংস্কারের কাজ চলায় তৈরি হয়েছে অসহনীয় জনদুর্ভোগ। বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিট থেকে ওই রাস্তায় চলাচলকারী সব গাড়ি প্রায় এক ঘন্টা জ্যামে আটকা পড়ে থাকতে দেখা যায় ।  হরতালের মধ্যেই এমন যানজট এ নাকাল হয়ে মানুষজন ট্রাফিক পুলিশ ও সওজের লোকজনকে দায়ি করেছেন।

বেশ কয়েকদিন থেকে থেমে থেমে চলছে রাস্তা সংস্কারের কাজ । কিছু অংশে কাজ করে আবার কিছু অংশ ফেলে রাখা হচ্ছে । বাস চালক শরিফুল ইসলাম সিলেটটুডে২৪ডটকম কে বলেন- 'এই ধরনের রাস্তা ঠিক করা আমরা কোন দিন দেখিনাই, ২ দিনে পুরো রাস্তা বন্ধ করে ঠিক করা যেত কিন্তু তা না করে কয়েক দফায় অল্প অল্প করে ঠিক করে মানুষকে কষ্ট দেয়া হচ্ছে' ।

 

 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.