Sylhet Today 24 PRINT

নগরীতে গাড়ি উচ্ছেদ, ভাংচুরের প্রতিবাদে পরিবহণ শ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক |  ০১ জুন, ২০১৬

বিনা নোটিশে সিসিকের গাড়ি উচ্ছেদ ও ভাংচুর করার প্রতিবাদে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে টেম্পু,ইমা, লেগুনা পরিবহণ শ্রমিক ইউনিয়িনের শ্রমিকরা সড়কে অবরোধ করেছে। 

বুধবার (১ জুন) বিকেল চারটায় কোর্ট পয়েন্টে রাস্তার চারপাশে নিজেদের গাড়ি রেখে সড়ক অবরোধ করে তারা।

শ্রমিকরা জানান, সিলেট সিটি কর্পোরেশন বুধবার বিকেল ৪ টায় নগরীর এই সড়কটিতে অবৈধভাবে রাখা যানবাহন ও ভ্রাম্যমান দোকানপাট উচ্ছেদ করে। এই সময় ওই এলাকায় থাকা একটি গাড়ি সিটি কর্পোরেশন তুলে নিয়ে ভাংচুর করেছে।

শ্রমিকরা জানান, এর প্রতিবাদে তাৎক্ষণিকভাবে কোর্ট পয়েন্ট এলাকায় উত্তেজিত পরিবহন শ্রমিকরা জড়ো হয়ে সড়ক অবরোধ করে। 

টেম্পু ইমা লেগুনা কোর্ট পয়েন্ট স্ট্যান্ডের সভাপতি মঞ্জুর হোসেন সোহাগ জানান, কোন কথা বার্তা ছাড়াই সিটি কর্পোরেশন তাদের উচ্ছেদবাহী গাড়ী দিয়ে আমাদের লেগুনাকে দুমড়ো মোচড়ো করে নিয়ে যায়। তার প্রতিবাদে আমরা সড়ক অবরোধ করেছি। 

সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে সংগঠনের সভাপতি সেলিম আহমদ ফলিক জানান, সিটি কর্পোরেশন কোন নোটিশ ছাড়াই উচ্ছেদ অভিযানে নেমে এরকম কাজ করেছে। আমারা লিখিত ভাবে এখানে ( কোর্ট পয়েন্টে) ১০ টি গাড়ি রাখার অনুমতি নিয়েছি। তারপরেও আজ আমাদের একটি লেগুনাকে দুমড়ে মোচড়ে ভেঙ্গে ফেলা হয়েছে। 

তিনি জানান, আমাদের দাবী করছি অনতিবিলম্বে গাড়িটিকে যেন ঠিক ভাবে আমাদের কাছে ফেরত দেয়া হয়। নতুবা আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। 

টেম্পু ইমা লেগুনা শ্রমিক ইউনিয়নের সভাতি কাজী রুনু মিয়া জানান, আমরা আমাদের গাড়ি ঠিকঠাক ভাবে ফেরত চাই।

কোন স্থায়ী স্ট্যান্ড নেই বলে ক্ষোভ প্রকাশ করে নেতারা বলেন, এখন পর্যন্ত আমাদের স্থাত্যী কোন স্ট্যান্ড নেই। স্থায়ী ভাবে নগরীতে আমাদেরকে স্ট্যাড করে দিতে হবে। 

এ সম বিক্ষুব্ধ  শ্রমিকরা জানান, ভাংচুরকৃত গাড়িটি পূর্বের অবস্থায় ফেরত না দেয়া পর্যন্ত অবরোধ অব্যাহত রাখবে বলে। 

সিলেট কোতোয়ালী থানার ওসি সোহেল আহমদ জানান, আমরা শ্রমিকদের অবরোধ তুলে যান চলাচলের ব্যবস্থা করেছি। জনসাধারণকে দুর্ভোগ পোহাতে দেয়া যাবে না।  

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.