Sylhet Today 24 PRINT

বড়লেখার ৪ ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

বড়লেখা প্রতিনিধি |  ০১ জুন, ২০১৬

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সদর, দক্ষিণভাগ (দ:), দক্ষিণভাগ (উ:) ও সুজানগর ইউনিয়নের ২০১৬-১৭ অর্থবছরের বাজেট ঘোষণা করেছেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানবৃন্দ।

দক্ষিণভাগ (দ:) ইউপি : মঙ্গলবার বিকেলে দক্ষিণভাগ (দ:) ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন ১ কোটি ৬৩ লাখ ৩১ হাজার ৪৩১ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন।
ইউপি সচিব তপন দে চৌধুরী ও তথ্য কেন্দ্রের উগ্যোক্তা ফয়সল আহমদের যৌথ সঞ্চালনায় বাজেট ঘোষণা অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন এলজিএসপি-২’র জেলা ফ্যাসিলেটর জয় গোপাল বর্মন, সাংবাদিক আব্দুর রব, ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি সাধন পাল, সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাস শিমুল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জগদীশ পাল, ইউপি মেম্বার সোনা মিয়া, আজিজুল ইসলাম, সাহেদুল ইসলাম সুমন, আমিনুল ইসলাম প্রমূখ।

সুজানগর ইউপি : মঙ্গলবার ইউনিয়ন পরিষদ হলরুমে ১ কোটি ২০ লাখ ২ হাজার ৩৩৭ টাকা আয়, ১ কোটি ১৮ লাখ ৯৯ হাজার ১২৮ টাকা ব্যয় এবং ১ লাখ ৩ হাজার ২০৯ টাকা উদ্বৃত্ব ধরে সুজানগর ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষনা করেন ইউপি চেয়ারম্যান নছিব আলী।

ইউপি মেম্বার মকবুল হোসেন সেবুলের সঞ্চালনায় বাজেট অনুষ্ঠান সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও এসএম আবদুল¬াহ আল মামুন। বক্তব্য রাখেন ইউপি মেম্বার বিপুল কান্তি দাস, আলাল উদ্দিন, আব্দুস সহিদ, সমাজসেবক হারুনুর রশিদ, আহমদ নুর কাজল, বাবুল আহমদ, শিক্ষক জোবায়ের আহমদ প্রমূখ।

বড়লেখা সদর ইউনিয়ন : রবিবার সর্বমোট ৯৩ লাখ ৭৫ হাজার ৮১৮ টাকার বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ। উক্ত বাজেটে মোট ৯২ লাখ ৯৭ হাজার ৬৮৮ টাকা ব্যয় ধরে ৭৮ হাজার ১৩০ টাকা উদ্বৃত্ব দেখানো হয়।

ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদের সভাপতিত্বে ও ইউপি মেম্বার আব্দুস সালামের সঞ্চালনায় বাজেট ঘোষণা সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও এসএম আবদুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক জালাল আহমদ, ইউপি মেম্বার ও প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন, মঈন উদ্দিন, ফয়েজ উদ্দিন, ফয়জুর রহমান, উপজেলা ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ।

৮নং দক্ষিণভাগ (উত্তর) ইউনিয়ন : পরিষদের ২০১৬-১৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেছেন ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম। রবিবার পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট ঘোষণার সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও এসএম আবদুলাহ আল মামুন।

বাজেটে ১ কোটি ২৮ লাখ ২৮ হাজার ৮শ’ ৮৫ টাকা আয়, ১ কোটি ২৬ লাখ ৪৪ হাজার ৫শ’ ১০ টাকা ব্যয় ধরে উদ্বৃত্ব দেখানো হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৩শ’ ৭৫ টাকা। ইউপি সচিব আহমদ জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুর রব, মানবাধিকার কর্মী মোঃ রুয়েল কামাল, ইউপি সদস্য হিফজুর রহমান মান্না, মকবুল আলী, আলীম উদ্দিন, হিফজুর রহমান, ইসলাম উদ্দিন, মাওলানা মঈন উদ্দিন, ইউডিসি ইনচার্জ সব্যসাচী দে প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.