নিজস্ব প্রতিবেদক | ০১ জুন, ২০১৬
সিলেটের বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম জানা যায়নি। তবে নিয়ত ব্যক্তির বয়স আনুমানিক ৩২ বছর।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় বিয়ানীবাজারের আলিনগর ইউনিয়নের কাপাপুল নামক স্থানে সিএনজিচালিত অটোরিকশা ও ও পিকাপ ভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার এক যাত্রী মারা যান। গুরুতর আহত হন অটোরিকশা চালক। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবের আহমদ জানান, দুর্ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। তবে হতাহতদের নাম জানতে পারিনি।