Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে শেখ পারভেজের মুক্তির দাবিতে মানববন্ধন

ওসমানীনগর প্রতিনিধি |  ০১ জুন, ২০১৬

ওসমানীনগরে কিশোর শেখ পারভেজের মুক্তি ও 'চক্রান্তকারীদের' শাস্তির দাবীতে মানববন্ধন করছে এলাকাবাসী। বুধবার (১ জুন) দুপুরে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের গোয়ালাবাজারে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে গোয়ালাবাজার ইউনিয়নের কয়েক শতাধিক রাজনৈতিক, সামাজিক ও সাধারণ মানুষ অংশ নেন। মানববন্ধনে কিশোর পারভেজকে মুক্তি ও ঘটনার সাথে জড়িত প্রকৃত দোষী ব্যক্তিদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বের করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি দাবী জানানো হয়।

এ সময় বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান হারুন মিয়া, প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল কদ্দুস শেখ, আব্দুস সালাম শেখ, মনির উদ্দিন, রচন মিয়া, দিলওয়ার হোসেন, আনহার আহমদ, সৈয়দ আওলাদ আলী, সৈয়দ ফজর আলী, জলিল মিয়া প্রমূখ।

উল্লেখ্য, গত ২৪ মে দিনগত রাতে উপজেলার গোয়ালাবাজার ইউপির কচবুরাই গ্রামের শেখ আফছর মিয়া ওরফে আছর মিয়ার পুত্র অটো রিকশা চালক শেখ পারভেজ মিয়া(১৬)কে আটক করে সাধারণ জনতা। পরে পুলিশ পারভেজের অটোরিকশায় তাল্লাশী চালিয়ে একটি রিভলবার ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করে। পারভেজকে পরিকল্পিত ভাবে ফাঁসানো হয়েছে এমন অভিযোগ পারভেজের পরিবারের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.