নিজস্ব প্রতিবেদক | ০১ জুন, ২০১৬
তখন দুপুর প্রায় দেড়টা। সিলেটের দক্ষিণ সুরমার রেলগেইট এলাকা। পুরাতন রেল স্টেশন থেকে বঙ্গবীর সড়কের রেলক্রসিংয়ে উপর দিয়ে পশ্চিমদিকে যাচ্ছে একটি ট্রেন।
ট্রেনটি রেলক্রসিং অতিক্রম করার সময় উপস্থিত ছিলেন না গেটম্যান। ফলে রাস্তাটিতে যান চলাচল বন্ধ করার প্রতিবন্ধক (বাঁশ) ফেলা হয় নি।
এসময় ট্রেন আসছে দেখেও তাড়াহুড়ো করে একটি সিএনজিচালিত অটোরিক্সা রেলক্রসিং অতিক্রম করছিল। ট্রেনটি অটোরিক্সার প্রায় গাঁ ঘেষে চলে যায়। অল্পের জন্য বড় ধরণের দুর্ঘটনার থেকে বেঁচে যান অটোরিকশারটির যাত্রী ও চালকরা।
এরপর যাত্রীসহ উপস্থিত পথচারীরা অটোরিক্সার চালককে বকাঝকা করেন। নিজের ভুলও স্বীকার করেন অটোরিক্সার চালক। তবে গেটম্যান কোথায় আছেন তা জানাত পারেননি কেউ।
এ ব্যাপারে সিলেট স্টেশন ম্যানেজার আব্দুর রাজ্জাকের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।