Sylhet Today 24 PRINT

নাশকতার অভিযোগে জকিগঞ্জে শিবির কর্মী গ্রেফতার

হরতাল-অবরোধে নাশকতার অভিযোগে সিলেটের জকিগঞ্জ উপজেলার সাজাপুর গ্রামে অভিযান চালিয়ে এক শিবির নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব।

সিলেটটুডে ডেস্ক |  ১২ মার্চ, ২০১৫

হরতাল-অবরোধে নাশকতার অভিযোগে সিলেটের জকিগঞ্জ উপজেলার সাজাপুর গ্রামে অভিযান চালিয়ে এক শিবির নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত শিবির নেতা হলেন- মো. নাসির উদ্দিন (২৫)। সে সাজাপুরের বাসিন্দা আব্দুল হান্নানের ছেলে।

বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। মো. নাসির উদ্দিন শিবিরের সক্রিয় সদস্য ছিলেন।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব ৯ সদর দপ্তর থেকে এক প্রেস বার্তা এ তথ্য গনমাধ্যমেকে জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.