নিজস্ব প্রতিবেদক | ০২ জুন, ২০১৬
ফাইল ছবি
ঢাকায় আন্দোলনরত নার্সদের উপর পুলিশী হামলার প্রতিবাদে সিলেটেও বিক্ষোভ করেছেন বেকার নার্সরা। বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত এসব নার্সরা কর্মবরতি দিয়ে বৃহস্পতিবার দুপুরে নগরীতে বিক্ষোভ করেন।
দুপুরে সিলেট নগরীর রিকাবিবাজার পয়েন্টে শতাধিক নার্স জড়ো বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নিয়ে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রী শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
সমাবেশ থেকে পুলিশী হামলার বিচার এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।