Sylhet Today 24 PRINT

জেলা শিল্পকলা কর্মকর্তার অপসারণের দাবিতে সংষ্কৃতিকর্মীদের সভা

সিলেটটুডে ডেস্ক |  ০২ জুন, ২০১৬

সিলেট জেলা শিল্পকলা কর্মকর্তা অসিত বরন দাশগুপ্তের 'চারিত্রিক স্থলন, আর্থিক অনিয়ম, কারচুপি, প্রবীন শিল্পী ও সাংষ্কৃতিক কর্মীদের সাথে অসৌজন্যমূলক ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের' প্রতিবাদে বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় সর্বস্তরের সংষ্কৃতিকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রবীন নৃত্যশিল্পী ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি অনিল কিষান সিংহ।

সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর মহড়া কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সম্মিলিত সাংষ্কৃতিক জোট সিলেট এর সভাপতি নাজনীন হোসেন, চিত্রশিল্পী অরবিন্দু দাশগুপ্ত, শিল্পী হিমাংশু বিশ্বাস, আল আজাদ, জামাল উদ্দীন হাসান বান্না, মালতী পাল, আশুতোষ ভৌমিক বিমল, শামসুল আলম সেলিম, আমিরুল ইসলাম বাবু, বিভাস শ্যাম পুরকায়স্থ যাদন, চম্পক সরকার, এনামুল মুনীর, মিশফাক আহমদ মিশু, শাসসুল বাছিত শেরো, নিলাঞ্জন দাশ টুকু, হুমায়ুন কবির জুয়েল, নীলাঞ্জনা দাশ যুই, অনিমেষ বিজয় চৌধুরী রাজু, শ্যামল ঘোষ, ইন্দ্রানী সেন শম্পা, সুপ্রিয় দেব শান্ত, অরূপ বাউল, সুমন চৌধুরী, রুবেল আহমেদ কুয়াশা প্রমুখ।

সভায় যে কোনো মূল্যে সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরন দাশগুপ্তকে সিলেট থেকে অপসারণের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়। এই দাবিতে শুক্রবার সিলেটের জেলা প্রশাসকের সাথে সাক্ষাতের সিদ্ধান্ত হয় এবং জেলা প্রশাসকের সাথে আলোচনার প্রেক্ষিতে শনিবার থেকে অসিতবরণ দাশগুপ্তকে সিলেটে থেকে অপসারণের পূর্ব পর্যন্ত শিল্পকলা একাডেমির সকল ক্লাস বর্জনের ঘোষণা দেন একাডেমির প্রশিক্ষকরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.